দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের গুরখৈর বুথে বোমাবাজি করে বুথ দখলের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। জানা যায় এদিন ৬৯ নং বুথে যথারীতি পুনঃনির্বাচন চলছিল। এমন সময় হঠাৎ করে বহিরাগত এক দল দুষ্কৃতি চড়াও হয়ে বুথ দখল করে বলে অভিযোগ। সেখানে দখল মুক্ত করতে গিয়ে বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী দেবাশীষ পালকে ব্যাপক মারধর করে দুস্কৃতিরা। জানা যায় এই ঘটনায় ওই কংগ্রেস প্রার্থীর হাত ভেঙে যায় বলে খবর। বর্তমানে সে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী দেবাশীষ পাল বলেন, তিনি সেই সময় বুথেই ছিলেন, এমন সময় বেশ কয়েকজন বহিরাগত দুষ্কৃতি এসে হাজির হয়। বোমাবাজি করে বুথ দখল করার চেষ্টা করে বলে তিনি দাবী করেন।